ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরুর খামারে চোরের দলের হানা; গুলিবিদ্ধ ৩

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ৪ নভেম্বর ২০২৪
গরুর খামারে চোরের দলের হানা; গুলিবিদ্ধ ৩
ফাইল ছবি

চট্টগ্রামের পটিয়ায় গরু চুরিতে বাঁধা দেওয়ায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় নাঈম উদ্দিন নামে একজনকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামের আজম আলীর খামারে এ ঘটনা।

আহতরা হলেন- উজিরপুর গ্রামের ফয়েজ আহমদের ছেলে আবদুল হক, একই গ্রামের আজম আলীর ছেলে মোহাম্মদ আরমান ও ভোলা জেলার মোহাম্মদ দুলালের ছেলে মোহাম্মদ রাজু।

Advertisement

স্থানীয়রা জানান, শনিবার রাত আড়াইটার দিকে একটি পিকআপ নিয়ে আজম আলীর খামারে গরু চুরি করতে যায় একদল চোর। এ সময় স্থানীয় এক নারী তাদের দেখে চিৎকার শুরু করেন। চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে চোরের দল। এতে খামারির ছেলে আরমানসহ তিনজন গুলিবিদ্ধ হন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

খামারি আজম আলী জানান, তার খামারে চারটি গরু রয়েছে। চার-পাঁচদিন আগে অচেনা এক ব্যক্তি ক্রেতা হিসেবে খামারে যান। এর পরেই শনিবার রাতে ঘটনাটি ঘটে।

তিনজন গুলিবিদ্ধ ও একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পটিয়া থানা পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!