[ দেশজুড়ে ]
শ্রমিকদের কর্মবিরতি, ফ্যাক্টরি ছুটি ঘোষণা
শ্রমিকদের দাবি সম্বলিত ব্যানার। ছবি: সংগৃহীত
শ্রমিকদের আন্দোলনের মুখে গাজীপুরে লাইফ টেক্স লিমিটেড ফ্যাক্টরি ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ৩৫ দফা দাবিতে ফ্যাক্টরিতে না গিয়ে বিসিক শিল্পনগরীতে প্রবেশ গেটের সামনে অবস্থান ও কর্মবিরতি পালন করেন তারা। এরপর বেলা সাড়ে ১০টার দিকে ফ্যাক্টরির নিরাপত্তার স্বার্থে সাধারণ ছুটি ঘোষণা করেন মালিকপক্ষ।
জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে পাঁচ ওয়াক্ত নামাজের বিরতি, টিফিন বিল নাইট বিলসহ ১৯ দফা ও ফ্যাক্টরির ১৬ কর্মকর্তাকে অপসারণসহ ৩৫ দফা দাবিতে বিসিক শিল্পনগরীতে প্রবেশ গেটের সামনে অবস্থান ও কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। এতে বন্ধ থাকে উৎপাদন কাজ। পরে বেলা সাড়ে ১০টার দিকে ফ্যাক্টরির নিরাপত্তার স্বার্থে সাধারণ ছুটি ঘোষণা করেন মালিকপক্ষ। এরপর শ্রমিকরা নিজ নিজ গন্তব্যে চলে যান। ঘটনাস্থলে শিল্প পুলিশ উপস্থিত রয়েছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!