কৃষক শাহিনুর ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার বাঁকড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে। তিনি রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
শাহিনুর ইসলাম জানান, রোববার বেলা ১১টার দিকে তিনি জমিতে কাজ করছিলেন। তখন রাসেলস ভাইপারটি তার পায়ের নিচে পড়ে। এসময় সাপটি তাকে দংশন করে। পরে সাপটিকে মেরে তিনি মৃত সাপসহ হাসপাতালে আসেন।
.png)
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, দংশনের প্রায় দেড় ঘণ্টা পর তিনি মৃত রাসেলস ভাইপার সাপসহ হাসপাতালে এসেছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।