রোববার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র রাহুল ইসলাম শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী বেলাল হোসেনের ছেলে। তিনি নাটোর কালেক্টরেট স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে দিঘাপতিয়া উত্তরা গণভবন এলাকা থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন রাহুল। এ সময় শহরের ভবানীগঞ্জ এলাকার শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাহুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান রাহুল।
.png)
নাটোর সদর থানার ওসি মো. মাহবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।