[ দেশজুড়ে ]
বসুন্ধরা গার্মেন্টস শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো
সাভারের হেমায়েতপুর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা।
সোমবার সকাল ৮টার দিকে কারখানায় এসে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন তারা।
জানা যায়, সকালে কারখানায় এসে কাজে যোগ না দিয়ে গত অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেন তারা। পরবর্তীতে শ্রমিকরা ফ্যাক্টরির ভেতরে গোলযোগ করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বেলা ১১টার দিকে কর্তৃপক্ষ ফ্যাক্টরি ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা ফ্যাক্টরি ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে স্থানে চলে যান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!