ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৩, ১৩ নভেম্বর ২০২৪
ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। 

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে 8টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় ‘তারা টেক্স’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় তারা টেক্স নামক পোশাক কারখানার শ্রমিকরা গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

Advertisement

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-মহাসড়ক অবরোধ করে রেখেছেন। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছে পুলিশ।

প্রসঙ্গত, বকেয়া বেতনের দাবিতে গত শনিবার থেকে টানা তিনদিন ঢাকা-ময়মনসিংহ মহসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। সোমবার রাত সাড়ে দশটার দিকে তারা এই অবরোধ প্রত্যাহার করলে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!