শুক্রবার (১৬ নভেম্বর) রাতে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকার প্রবাসী ও স্থানীয়দের উদ্যোগে ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে এ খাবার বিতরণ করা হয়।
খাবার খেতে আসা ছিন্নমূল মানুষজন জানান, আমরা অসহায় ও ভিক্ষুক মানুষ। আমাদের জীবন যাপন রাস্তাঘাট আর ফুটপাতে চলে। আমাদের কপালে বছরেও ভালো খাবার সহজে জুটে না। টাকাও নেই যে ভালো কিছু কিনে খাবো। শুনলাম এখানে নাকি বিনা পয়সায় খাবার খাওয়াচ্ছে তাই এসেছি। বসা মাত্রই ক্ষুধার্ত শুনে খাবার দেয়। অনেকদিন পর ভালো খাবার খেয়ে অনেক ভালো লাগছে। যারা এই আয়োজনটা করেছে তারা যেন সব সময় এই আয়োজনটি করতে পারে তাই তাদের জন্য দোয়া করি।
.png)
আয়োজকরা জানান, পুকুরপাড় এলাকার প্রবাসী ও স্থানীয়দের অর্থায়ানে তারা গত ৩ মাস ধরে প্রতিমাসে রেলওয়ে স্টেশন ও বিভিন্ন এতিমখানায় একবেলা খাবার বিতরণ করে থাকে। পাশাপাশি গরিব অসহায় মানুষের বিয়ে, কাফন দাপন, আর্থিক অনুদান ও এতিম ছাত্র ছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর সব ধরনের সহযোগীতা করে যাচ্ছে তারা।
তারা আরো জানান, আর্থিক অনুদান পেলে মানবতার কল্যাণে দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করার পরিকল্পনা করেছেন। এসময় আয়োজন কমিটির আহ্বায়ক বাবু আহমেদ সুমন, সদস্য সচিব আব্দুস সামাদ, প্রতিষ্ঠাদাতা সদস্য আকলিমা বেগমসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।