ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ৩১৬ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৩

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ১৭ নভেম্বর ২০২৪
হবিগঞ্জে ৩১৬ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৩
পুলিশের হাতে আটককৃত ৩ চিনি পাচারকারী

হবিগঞ্জের চুনারুঘাটে ৩১৬ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এসময় চিনি পাচারের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়।

রোবব‍ার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানায় এক প্রেস কনফারেন্স করেন ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।

ওসি জানান, রোববার ভোরে তারা গোপন সূত্রে খবর পান যে, উপজেলার উবাহাটা ইউনিয়নের অন্তর্গত দূর্গাপুর বাজারস্থ মেসার্স আমিনুল স্টোরের সামনে পাচারকালে ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাক অবস্থান করছে। এসময় অভিযান চালিয়ে চিনিভর্তি ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাক থেকে উদ্ধার করা হয় ৩১৬ বস্তা ভারতীয় অবৈধ চিনি। আটক করা হয় পাচারের সঙ্গে জড়িত ৩ জনকে।

আটককৃতরা হলেন- বাহুবল উপজেলার রুপসংকর গ্রামের সিরাজ আলীর ছেলে রহমত আলী (৩৮), একই উপজেলার চরগাও গ্রামের খোরশেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬) ও কচুয়াদি গ্রামের আব্দুল মতিনের ছেলে আশিক মিয়া (২২)।

ওসি আরো বলেন, প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!