মামলা সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার ধরমপুর মধ্যপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিবুল ইসলাম রকি (২২) দুর্গাপুরের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর কৌশলে বিয়ের প্রলোভনে গ্রামে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন।
রকি রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রলীগের নির্বাহী সদস্য।
.png)
জানা যায়, ধর্ষণের শিকার হয়ে ভুক্তভোগী ঐ নারী তাকে বিয়ে করতে হবে বলে জানান। ছাত্রলীগ নেতা রকি কোনো উপায়ান্তর না দেখে বন্ধু জীবনের বাড়িতে ঐ নারীকে রেখে পালিয়ে যান। রকি পালিয়ে গেছেন জানতে পেরে ঐ নারী বিয়ের দাবিতে জীবনের বাড়িতে অনশনে বসেন। একপর্যায়ে রকির বন্ধু জীবন বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়ে ঐ নারীকে তার বাসায় পাঠিয়ে দেন। পরদিন এ বিষয়ে কোনো সমাধান না হওয়ায় মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা রকির বিরুদ্ধে দুর্গাপুর থানায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী।
দুর্গাপুর থানার ওসি দূরুল হোদা বলেন, মামলা দায়েরের পর ধর্ষণের শিকার নারীকে মেডিকেলের ওসিসিতে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।