ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সুপারি গাছে উঠে প্রাণ গেল লাল মিয়ার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ২৩ নভেম্বর ২০২৪
সুপারি গাছে উঠে প্রাণ গেল লাল মিয়ার
বৃদ্ধ লাল মিয়ার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় সুপারি পাড়তে গাছে উঠে বিদ্যুতায়িত হয়ে মো. লাল মিয়া নামে ৭০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ লালমোহন পৌরসভার লাঙ্গলখালী এলাকার বাসিন্দা।

শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কূলচড়া এলাকার বানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃদ্ধ লাল মিয়ার নিজ বাড়ি লালমোহন পৌরসভার লাঙ্গলখালী হলেও তিনি দীর্ঘদিন পর্যন্ত কূলচড়া এলাকায় তার ছেলের শ্বশুর বাড়িতে থাকছেন। সেখানে থেকে ছেলের শ্বশুরের সম্পত্তির দেখাশোনা করছেন তিনি। শনিবার সকাল ১০টার দিকে বৃদ্ধ লাল মিয়া বাগানে গিয়ে সুপারি পাড়তে গাছে উঠেন। এরপর ওই গাছের পাশে থাকে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তিনি। এ সময় বিকট শব্দে গাছের ওপর থেকে নিচে পড়ে যান বৃদ্ধ লাল মিয়া। বিদ্যুতায়িত হওয়ায় তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। যার ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ভোলা
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!