কিশোরগঞ্জে বাসায় ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ, কারাগারে যুবক
কিশোরগঞ্জের নিকলীতে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামে।
জানা যায়, সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর বড় ভাই মৃত শাহাবুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৫) এবং একই ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামের মৃত কালু মিয়ার ছেলে আলমগীর হোসেন মিলে ওই তরুণীকে ধর্ষণ করেন। ওই তরুণী সিংপুর ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৯ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে আলমগীর হাসেন ভুক্তভোগী তরুণীকে শফিকুলের বাসায় ডেকে নিয়ে আসেন। পরবর্তীতে বিভিন্ন লোভ দেখিয়ে ধর্ষণ করতে চাইলে তাতে তরুণী রাজি না হওয়ায় শফিকুল ইসলাম ও আলমগীর হোসেন পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে বললে মেরে ফেলবেন বলে হুমকিও দেন।
.png)
ধর্ষণের বিষয়টি জানাজানি হয়ে গেলে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নিকলী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১)। অভিযান চালিয়ে আসামি শফিকুল ইসলামকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। দ্বিতীয় আসামিকেও গ্রেফতারে চেষ্টা চলছে।