[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ কর্মী গ্রেফতার
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
সিলেটের শাহপরাণ থানায় দায়েরকৃত নাশকতার মামলার আসামি আওয়ামী লীগ কর্মী ইব্রাহিম আহমেদ সাগরকে (২৪) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৯।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভূঁইয়া ফিলিং স্টেশন এলাকার অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ইব্রাহিম আহমেদ সাগরের বিরুদ্ধে শাহপরাণ থানায় নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে ভূঁইয়া ফিলিং স্টেশন এলাকার অভিযান চালায় র্যাব। পরে তাকে গ্রেফতার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!