কাশিয়ানীতে প্রাথমিক শিক্ষক সমিতি পুনর্গঠিত
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখার আয়োজনে কাশিয়ানী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি জিয়াউর রহমান জিহাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মনিরুল হক চৌধুরীর সঞ্চালনায় পূর্ণাঙ্গ এ উপদেষ্টা পরিষদে নতুন প্রধান উপদেষ্টা হিসেবে মো. ইব্রাহিম মুন্শীর নাম ঘোষণা করেন শিক্ষক নেতারা। উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মো. নাসিবুর রহমান মোল্যা, অপূর্ব লাল বিশ্বাস, মো. জামাল হোসেন, মো. রিজাউল ইসলাম, মো. নাসিরুদ্দিন আহমেদের নামে তালিকা ঘোষণা করা হয়।
এ সময়ে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইব্রাহিম মুনশী, মো. নাসিরুদ্দিন, স্বপ্না ভট্টাচার্য্য, লাবনী খানম ও শাহিনুজ্জামান প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে শিক্ষক সমিতির নেতারা অর্ধশত সহকারী শিক্ষকদের নিয়ে নবাগত উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মোবাখখারুল ইসলাম মিজানকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।