ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় ম্যাংগো টেক্সের শ্রমিকদের কর্মবিরতি

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬, ৫ ডিসেম্বর ২০২৪
আশুলিয়ায় ম্যাংগো টেক্সের শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো

সাভারের আশুলিয়া থানাধীন টংগাবাড়ী এলাকাস্থ ম্যাংগো টেক্সটাইল ফ্যাক্টরির সাময়িক বরখাস্ত শ্রমিক ও স্টাফদের চাকরিতে পুনর্বহালের দাবিতে ২য় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

জানা গেছে, গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ৯টার দিকে ম্যাংগো টেক্স গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের হুমকির প্রেক্ষিতে বন্ধ ফ্যাক্টরি বুধবার থেকে খোলা ও অনৈতিক দাবি দাওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৪২ জন শ্রমিক ও ৪ জন স্টাফকে সাময়িক বরখাস্ত করে গেটে নোটিশ লাগিয়ে দেয়। বরখাস্ত শ্রমিক ও স্টাফ ব্যতীত সবাইকে যথাসময়ে ফ্যাক্টরিতে প্রবেশ করে কাজ শুরু করার আহ্বান জানায়।

Advertisement

এর আগে, গত ১ ডিসেম্বর ওই ফ্যাক্টরির শ্রমিকরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে ছাঁটাইকৃত ১০-১২ জন শ্রমিক নিয়ে এসে তাদের নিয়োগের জন্য চাপ সৃষ্টি করে। কর্তৃপক্ষ এতে সম্মত না হলে শ্রমিকরা হুঁশিয়ারি দেন। ২ ডিসেম্বর থেকে তারা কর্মবিরতি ও আন্দোলন করবে। এমতাবস্থায় ২ ডিসেম্বর থেকে ফ্যাক্টরি বন্ধ করে। 

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!