ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে ফ্যাক্টরির ডিজিএমকে কুপিয়ে আহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৯, ৮ ডিসেম্বর ২০২৪
টঙ্গীতে ফ্যাক্টরির ডিজিএমকে কুপিয়ে আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে আর বি এস আর ফ্যাশন ফ্যাক্টরির ডিজিএমকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন বিসিক এলাকায় অবস্থিত আর বি এস আর ফ্যাশন ফ্যাক্টরির ডিজিএম মো. জাহাঙ্গীর আলম কারখানা ছুটি শেষে মোটরসাইকেল যোগে বাসায় যাওয়ার পথে অজ্ঞাতনামা ৬-৭ জন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় ফ্যাক্টরির কর্তব্যরত সিকিউরিটি গার্ড ও পথচারীরা দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। 

পরবর্তীতে সিকিউরিটি গার্ড ও পথচারীরা আহত অবস্থায় তাকে টঙ্গীস্থ শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুপার মেডিকেল হসপিটালে প্রেরণ করেন। হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!