[ দেশজুড়ে ]
দুই কারখানায় শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো
সাভারের আশুলিয়ায় ১৫% ইনক্রিমেন্ট ও ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন নিউ এইজ গ্রুপ ও নাসা গ্রুপের শ্রমিকরা।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কর্মবিরতি শুরু করেন তারা।
জানা যায়, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ গ্রুপ ও নাসা গ্রুপের শ্রমিকরা বাৎসরিক ছুটির টাকা, বাৎসরিক ইনক্রিমেন্ট ১৫% ও সর্বনিম্ন ২৫ হাজার টাকা বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন। এ সময় বন্ধ হয়ে যায় উৎপাদন কাজ। বিষয়টি শিল্প পুলিশকে অবহিত করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!