ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ৮ ডিসেম্বর ২০২৪
বান্দরবানের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ব্রিজ ভেঙে পড়ায় বান্দরবান-রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন -ছবি: ডেইলি বাংলাদেশ

একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে বান্দরবান রুমা সড়কের ক্যক্ষংঝিরি এলাকায় বেইলি ব্রিজের পাটাতন খুলে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দু’পাশে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় রুমার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের খবর পেয়েছি। দ্রুত সেটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!