ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃষ্টির মতো পড়ছে কুয়াশা 

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৯, ৯ ডিসেম্বর ২০২৪
বৃষ্টির মতো পড়ছে কুয়াশা 
কুয়াশায় ঢাকা নওগাঁ। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় ঢাকা নওগাঁ। ফলে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল ৯টায় জেলায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে এ জেলার তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীতের তাপমাত্রা আগামীতে বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।

এর আগে, গত দুই ধরে এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গত দুই দিনের তুলনায় আজ তাপমাত্রা বাড়লেও কুয়াশা আর হিমেল বাতাসে অব্যাহত রয়েছে শীতের তীব্রতা।

Advertisement

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরেই সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুতই কুয়াশা ভেদ করে দেখা মিলেছে সূর্যের। তবে আজ বেলা গড়ানোর পরও কুয়াশায় কাটছে না। বৃষ্টির মতো ঝির ঝির করে ঝড়ছে কুয়াশা। সেইসঙ্গে উত্তরের হিমেল বাতাস যোগ হওয়ায় শীতের তীব্রতা বাড়ছে। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!