ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল কামরুলের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ১০ ডিসেম্বর ২০২৪
ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল কামরুলের
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির নিচে চাপা পড়ে কামরুল ইসলাম ভুট্টু (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পৌরসভার বিদিরপুর পুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম পৌরসভার শাহীবাগ সরকার পাড়া এলাকার মৃত জুলফিকার আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দিন জানান, বিদিরপুর পুলপাড়া উলফুজ মোড়ে ট্রলির সঙ্গে রিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রিকশাচালক কামরুল ইসলাম ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!