নিহত ওসমান সিকদার হাটহাজারী উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন বিমানবন্দর সংলগ্ন সরকারি কোয়ার্টারের বাসায়। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক এমরান সিকদারের বড় ভাই।
হেফাজত নেতা এমরান সিকদারের দাবি- পূর্ববিরোধের জেরে তার ভাইকে খুন করা হয়েছে। মাথায় লাঠির আঘাত রয়েছে। এছাড়া পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার রাত ৩টার দিকে বাসা থেকে ওসমানকে ধরে নিয়ে যায় ৭-৮ জনের একটি দল।
.png)
নগর পুলিশের ডিসি (অপরাধ) রইছ উদ্দিন বলেন, এটি খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।