ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ চুরি করতে গিয়ে ছাত্রদলের ৭ নেতাকর্মী ধরা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১২, ১৬ ডিসেম্বর ২০২৪
মাছ চুরি করতে গিয়ে ছাত্রদলের ৭ নেতাকর্মী ধরা
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে পারকোল উচ্চ বিদ্যালয়ের পুকুরে ভোররাতে ‘মাছ চুরি করতে গিয়ে’ উপজেলা ছাত্রদলের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাছ ধরার জাল, একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়। 

রোববার (১৫ ডিসেম্বর) ভোরে উপজেলার পারকোল গ্রামে ঘটনা ঘটে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা করেছেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- বনপাড়া ছাত্রদলের সভাপতি সোহেল রানা, বনপাড়া পৌর ছাত্রদলের সদস্য আলমগীর হোসেন, কৌশিক আহমেদ, জামিল হোসেন, রাজু আহমেদ, তুষার হোসেন, সুমন আলী ও আমজেল হোসেন।

Advertisement

বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন বলেন, পারকোল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ-সংলগ্ন নিজস্ব ৫০ শতকের একটি পুকুর আছে। যেখানে বর্তমানে প্রায় ৫ লাখ টাকার মাছ আছে। এই মাছ চুরি পরিকল্পনা করেন পারকোল গ্রামের মসলমে উদ্দিল, ইসলাম আলী, আনোয়ার হোসেনসহ কয়কেজন। তারই সূত্র ধরে রোববার ভোররাতে মাছ পরিবহনের ট্রাক, ভ্যান, জাল নিয়ে ১০-১২ জন পুকুরে মাছ ধরতে যায়। স্কুলের নাইটর্গাড আমজাদ হোসনে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসী দলবদ্ধভাবে তাদেরকে ঘিরে ফেলে। এ সময় জাল, মাছ, ভ্যান ফেলে অধিকাংশরা পালিয়ে গেলেও সাতজনকে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতার করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!