ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাথরঘাটায় চিকিৎসকসহ জনবল নিয়োগের দাবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ১৭ ডিসেম্বর ২০২৪
পাথরঘাটায় চিকিৎসকসহ জনবল নিয়োগের দাবি
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ জনবল নিয়োগ এবং মানসম্মত চিকিৎসাসেবার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পাথরঘাটা গোল চত্বরে পাথরঘাটা উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়।

ইমাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অ্যাড. নুরুল ইসলাম, মির্জা শহিদুল ইসলাম খালেদ, যুবদল নেতা এরফান আহম্মেন সোয়েন, সাংবাদিক আমিন সোহেল, সমাজসেবক মেহেদী শিকদার, ইঞ্জিনিয়ার হাসিবুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও এখন রয়েছে মাত্র ১ জন। এ দিয়ে প্রায় পৌনে দুই লাখ মানুষের চিকিৎসাসেবা দেওয়া কখনই সম্ভব নয়। তাই দ্রুত চিকিৎসকসহ জনবল নিয়োগের দাবি জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: পাথরঘাটা
লিংক সফলভাবে কপি হয়েছে!