ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে চাঁদাবাজি করার সময় আটক ২

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ২২ ডিসেম্বর ২০২৪
পটুয়াখালীতে চাঁদাবাজি করার সময় আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীতে ভুয়া নৌবাহিনী সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে জেলা সদরের শিয়ালি বাজার তেলের পাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, জাহাঙ্গীর হোসেন (২৮) ও তার সহযোগী সেলিম সরদারকে (২৫)।

Advertisement

জানা গেছে, রোববার সকালে জেলা সদরের শিয়ালি বাজার তেলের পাম্প এলাকায় চাঁদাবাজি করার সময় জাহাঙ্গীর হোসেন নামে এক ভুয়া নৌবাহিনী সদস্য পরিচয় দানকারী ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় তার সহযোগী মো. সেলিম সরদারকেও আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!