জানা গেছে, আগামীকাল ২৪ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা হতে হেলিকপ্টারযোগে দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় আগমন করবেন। সেখানে তিনি শীতবস্ত্র বিতরণ এবং মতবিনিময় করবেন। এরপর তিনি দিনাজপুর জেলার খানসামা উপজেলায় গমন করবেন এবং একই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
তিনি দিনাজপুরের কর্মসূচি শেষে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও এর উদ্দেশ্যে গমন করবেন এবং ঠাকুরগাঁও সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। আগামী ২৫ ডিসেম্বর তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। অতঃপর তিনি হেলিকপ্টারযোগে পঞ্চগড় জেলার আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা সফর করবেন। অতঃপর নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উদ্দেশ্যে গমন করবেন এবং কর্মসূচি শেষে নীলফামারী সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
.png)
আগামী ২৬ ডিসেম্বর তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলা পরিদর্শন শেষে লালমনিহাট জেলার কালিগঞ্জ ও সদর উপজেলার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। অতঃপর তিনি হেলিকপ্টারযোগে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় গমন করবেন এবং কর্মসূচি শেষে কুড়িগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
আগামী ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা কর্মসূচিতে অংশগ্রহণ শেষে গাইবান্ধা জেলার উদ্দেশ্যে গমন করবেন। তিনি গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিদর্শন শেষে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় প্রত্যাবর্তন করবেন বলে জানা যায়।