ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ২৪ ডিসেম্বর ২০২৪
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
দুপচাঁচিয়া থানা- ফাইল ফটো

বগুড়ার দুপচাঁচিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- গরুর রাখাল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তছলিম উদ্দিন (৪৫) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মঙ্গলতারা গ্রামের সাইফুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪০)।

থানা সূত্রে জানা যায়, সকাল ৬টায় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে নওগাঁগামী দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকে থাকা গরুর রাখাল তছলিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অপর রাখাল আশরাফুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের আবেদ‌নের প্রেক্ষি‌তে মরদেহ তা‌দের‌ কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!