নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুপুরে জাহাজ থেকে উদ্ধার করা ৭ মরদেহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকাল থেকেই নিহতদের স্বজনরা চাঁদপুর সদর হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
.png)
নিহতরা হলেন- জাহাজের মাস্টার ফরিদপুরের জোয়াইর উপজেলার মো. গোলাম কিবরিয়া, লস্কর শেখ সবুজ, সুকানী নড়াইলের লোহাগড়ার আমিনুল মুন্সী, লস্কর মাগুরার মোহাম্মদপুরের মো. মাজেদুল ইসলাম, লস্কর সজিবুল ইসলাম, ইঞ্জিন চালক নড়াইলের লোহাগড়ার মো. সালাউদ্দিন মোল্লা, বাবুর্চি মুন্সীগঞ্জের শ্রীনগরের রানা।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন জানান, নিহত ৭ জনের মধ্যে ৬ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের প্রতি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও নৌ-পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার চাঁদপুরের মাঝের চর এলাকায় মেঘনা নদীতে সারবাহী জাহাজ থেকে ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত দুইজন হাসপাতালে মারা যান এবং আরো একজনকে ঢাকায় নেয়া হয়।