শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানার ওসি নুরে আলম। নিহত বাবু মিয়া উপজেলার গান্ধাইল ইউনিয়নের উদগাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন।
কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, দুপুরে স্থানীয়রা অডিটোরিয়ামের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাবু মিয়া অডিটোরিয়ামের ভেতরে ক্ষতিগ্রস্ত লোহা ও অন্যান্য সামগ্রী চুরি করতে গিয়েছিলেন।
.png)
তিনি আরো জানান, ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উপজেলা সদরে অবস্থিত শহিদ এম মনসুর আলী অডিটোরিয়াম ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে অডিটোরিয়ামটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে।