প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শেরপুর থেকে কক্সবাজারগামী শামিম এন্টারপ্রাইজ এবং অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় এবং একজন আহত হন।
পরবর্তীতে খবর পেয়ে নকলা থানা পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বলে জানা যায়।
.png)