কাশিয়ানী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই বাজারের দোকানদার বাদশা গাজীর চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে হাবিব শেখের ৩টিসহ মোট ৪টি দোকান পুড়ে যায়।
পরে খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
.png)