[ দেশজুড়ে ]
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির প্রস্তুতি, হাতেনাতে ধরা কসাই
লালমোহনের ইউএনও মো. শাহ আজিজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
ভোলার লালমোহন উপজেলায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির প্রস্তুতিকালে দুই কসাইকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার ভোরে পৌরসভার কসাইপট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
তিনি বলেন, পৌরশহরের কসাইপট্টির দুই মাংস বিক্রেতা রোগাক্রান্ত দুটি গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন- গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। এ সময় ওই দুই কসাই রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির কথা স্বীকার করলে তাদেরকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ অনুযায়ী তাদের এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. রাজন আলীসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!