রোববার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার রওজাতুল উলুম নারিকেলতলা ও ইছগাঁও মাদরাসা ময়দানে ইসলামী মহাসম্মেলনে আসেন তিনি।
জানা গেছে, আজ সেখানে ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন। পরবর্তীতে শান্তিগঞ্জ উপজেলার হযরত আবু বকর সিদ্দিক (রা.) হাফিজিয়া মাদরাসা কর্তৃক আয়োজিত পাগলা বড় জামে মসজিদ প্রাঙ্গণে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন।
.png)
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানা গেছে, লন্ডনপ্রবাসী সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খানের আমন্ত্রণে গত ২৯ ডিসেম্বর ঢাকায় আসেন মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী। ১০ দিনের সফরে তিনি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিল ও ইসলামি সম্মেলনে অংশ নেবেন।
এর আগে, গত ১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর, কুমিল্লার দেবীদ্বার, চট্টগ্রামের কক্সবাজার ও হাটহাজারী মাদ্রাসার মাহফিলে অংশ নেন শায়েখ আলী ওমর। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) তিনি ফেনীর সোনাগাজীতে আল-হাসনাইন একাডেমির মাহফিলে করেন।