[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি
ডাকাতির পর ঘরের জিনিসপত্র এলোমেলো করে রেখে যায় ডাকাতেরা -ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের শ্রীনগরের বাড়ৈখালিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তার চাচাতো ভাই রেজানুর খান রতনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে শিবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, ৮-৯ জনের ডাকাতদল ওই দুই বাড়ি থেকে নগদ ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে।
সেলিম খানের বড় বোন জানান, বাড়ির দরজা ভেঙে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি লুটকৃত মালামাল উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!