[ দেশজুড়ে ]
মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কায় আবুল বাশার মোল্লা (৮৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০ টার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।
.png)
নিহত আবুল বাশার মোল্লা (৮৮) মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্য পাড়া এলাকার মৃত জলিল মোল্লার ছেলে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত বৃদ্ধ ছাড়াও মোটরসাইকেল চালক আহত হয়েছেন। পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!