[ দেশজুড়ে ]
বিজিবির বিশেষ অভিযান, ২৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
পঞ্চগড় সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছেন। এ সময় প্রায় ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে। একই সময় নুরুজ্জামান এসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
মঙ্গলবার রাতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি'র) অধীনস্থ মীরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডোকরো পাড়া এলাকা থেকে কষ্টি পাথরটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।
.png)
আটককৃত নুরুজ্জামান পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, তাদের পাশাপাশি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের কষ্টি পাথরটি উদ্ধার করে। যার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
এ বিষয়ে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কষ্টিপাথরসহ নুরুজ্জামানকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!