ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু
জিয়াউর রহমান। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ শ্রীনগরে ট্রেনের ধাক্কায় উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেউটখালী এলাকার ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউর রহমানের সহকর্মীরা জানান, সকালে তিনি একটি খালখনন কর্মসূচির সাইড পরিদর্শক শেষে নিজ অফিসে ফিরছিলেন। পথিমধ্যে কেউটখালী এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ায় সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান জানান, নিহত জিয়াউর দীর্ঘ ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাই। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরে একটি ভাড়া বাসায় থাকতেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!