ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘আজকে আমার শেষ দিন’ লিখে ফেসবুক লাইভে তরুণীর আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
‘আজকে আমার শেষ দিন’ লিখে ফেসবুক লাইভে তরুণীর আত্মহত্যা
রেজিনা সরকার পাখি। ছবি: সংগৃহীত

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে রেজিনা সরকার পাখি (২১) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে নগরীর লক্ষ্মীপুর কাদের মণ্ডলের মোড়ের একটি বাসায় এ ঘটনা ঘটে।

রেজিনা সরকার পাখি নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে। তিনি রাজশাহীতে ভাড়া বাড়িতে থাকতেন।

আত্মহত্যার আগে রেজিনা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি রেজিনা পাখি। আমারা মারা যাওয়ার জন্য কেউ দায়ী না। আমি আমার ভালোবাসার এই জীবন রেখে কী হবে? আই লাভ ইউ মোহাম্মদ হারুন আনসারী।’

Advertisement

এর আগে, এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজকে আমার শেষ দিন..। আল্লাহ মাফ করুক... পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।’

মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’ এছাড়া মৃত্যুর আগ মুহূর্তে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে পোস্ট দেন। পরে ফেসবুক লাইভে এসে তিনি আত্মহত্যা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, নবম শ্রেণির পর মেয়েটির আর পড়াশোনা হয়নি। এক যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয় তার। সেদিকে টানাপোড়েন ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মাদকাসক্ত হয়ে গিয়েছিলেন। মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!