ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫২, ৮ মার্চ ২০২৬
নদীতে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অপর শিশুকে উদ্ধারে নদীতে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন তারা।

রোববার (৮ মার্চ) সকাল ৯টায় উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাইবা একই এলাকার ফারুকের মেয়ে। এ ঘটনায় এখনো নদীতে নিখোঁজ রয়েছে সুরাইয়া (৮) নামে আরেক শিশু। এ ঘটনার পর থেকে নিহতের স্বজন ও নিখোঁজের পরিবারে চলছে শোকের মাতম।

জানা যায়, গতকাল দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু নদীতে গোসলে নেমে সাঁতার কেটে মাঝনদীতে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় স্রোতের কবলে পড়ে যায়। এ সময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করলেও তাইবা ও সুরাইয়া নিখোঁজ হয়। আজ সকাল ৯টায় তাইবার মরদেহ উদ্ধার করা হলেও সুরাইয়া এখনো নিখোঁজ রয়েছে। তাইবা ও সুরাইয়া দুজনই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

Advertisement

খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী বলেন, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুকে উদ্ধারে নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছেন স্থানীয় জেলেরা ও ডুবুরি দল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!