ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে শিশুর গায়ে সাইকেলের ধাক্কা, সংঘর্ষে আহত ১৫

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ৯ মার্চ ২০২৬
হবিগঞ্জে শিশুর গায়ে সাইকেলের ধাক্কা, সংঘর্ষে আহত ১৫
দু’পক্ষের মধ্যকার সংঘর্ষ। ছবি: ডেইলি বাংলাদেশ 

হবিগঞ্জের লাখাই উপজেলায় এক শিশুর গায়ে বাইসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার মোড়াকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোড়াকড়ি গ্রামের মহিউদ্দিনের ছেলের গায়ে অসাবধানতাবশত একই গ্রামের আব্দুল আওয়ালের ছেলের সাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল আওয়ালের লোকজন মহিউদ্দিনকে মারধর করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত পাঁচজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লাখাই থানার ওসি মো. জাহিদুল হক বলেন, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: হামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!