বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার ইসবপুর ইউনিয়নে ভাবির মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই এলাকার মৃত মোখলেসুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে একটি বিলে বৃষ্টির মধ্যে শসা তুলতে যান কৃষক জালাল উদ্দীন। এ সময় আকস্মিকভাবে বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা এসে তার মরদেহ উদ্ধার করে।
.png)
ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেছে পুলিশ।