রোববার (২৯ মার্চ) ভোরে উপজেলার বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইতি চক্রবর্তী (৪৫) ও পবিত্র মজুমদার (৫০)।
হাইওয়ে পুলিশ জানায়, ‘গ্রিনভিউ পরিবহন’ নামে বাসটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাচ্ছিল। ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বাসটি বাটাজোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
.png)
গৌরনদী হাইওয়ে পুলিশের ওসি মো. শামিম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি দুপুরের দিকে র্যাকার দিয়ে খাদ থেকে তোলা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, বৃহস্পতিবার (২৫ মার্চ) রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৯ জন আহত হয়। একই দিন রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়।