ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে বজ্রপাতে প্রাণ গেল জেলের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪০, ২ মে ২০২৬
টেকনাফে বজ্রপাতে প্রাণ গেল জেলের
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বজ্রপাতে মো. সরওয়ার কামাল (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় হাজী নুরুল আলমের ছেলে এবং খারাংখালী নতুন পাড়ার বাসিন্দা।

শনিবার (২ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরওয়ার কামাল নাফ নদীতে মাছ ধরে ফেরার পথে লবণ মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত সরওয়ার কামালের পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

Advertisement

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার এশার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!