ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তানোরে ঋণের চাপে যুবকের আত্মহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:১৭, ১২ জুন ২০২৬
তানোরে ঋণের চাপে যুবকের আত্মহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজশাহীর তানোর উপজেলায় একলাছুর রহমান আহাদ (২১) নামে এক তরুণ রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আহাদ ওই গ্রামের গোলাপ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে বাড়ির উঠানসংলগ্ন ঘরের বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আহাদকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে তীব্র অভাব-অনটন এবং ঋণের বোঝা সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

Advertisement

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!