ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে ৩০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ২৩ অক্টোবর ২০২৬
নাটোরে ৩০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
৩০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০০ টাকা হারে নিয়মিত এ শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে।

নাটোরে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পথ সুগম করতে ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির শফীউদ্দিন সরদার মিলনায়তনে এক সুধী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি হস্তান্তর করা হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সুবিধ কুমার মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান সমারোহে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজকর্মী মীর আব্দুর রাজ্জাক, চাপিলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলামসহ সুধিজনরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা বৃত্তি কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার বিভিন্ন আর্থ-সামাজিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে দারুণ অনুপ্রেরণা যোগায়। এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক বৃত্তির পরিধি উত্তরোত্তর বৃদ্ধি করা সম্ভব হলে অঞ্চলে শিক্ষার প্রসার ও মানোন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম তুলে ধরে সংস্থাটির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রতিভাবান ও প্রয়োজন থাকা ৩০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০০ টাকা হারে নিয়মিত এ শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে। সামনে এ কার্যক্রমের আওতা আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/নাটোর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!