[ দেশজুড়ে ]
নাটোরে ধর্ষণ মামলায় একজন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের লালপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা মো. আব্দুল লতিফ (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) গ্রেফতারকৃত লতিফকে আদালতে পাঠানো হয়েছে। মো. আব্দুল লতিফ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মায়ের বিবাহ বিচ্ছেদের পর ভিকটিম তার নানার বাড়িতে থাকত। ৯ জুলাই রাতে সে বাবার বাড়িতে বেড়াতে গেলে রাত ১১টার দিকে লতিফ তার সৎ বোনকে পাশের ঘরে সরিয়ে দিয়ে নিজের মেয়ের মুখ চেপে ধরে ধর্ষণ করে এবং হুমকি দেয়। পরদিন ভিকটিম নানার বাড়ি ফিরে নানি ও মামিকে বিষয়টি জানালে তার মা বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন।
.png)
লালপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১০ জুলাই রাতে দুর্গাপুর এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ বাকি তদন্ত চলমান।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!