শনিবার (২৫ জুলাই) দুপুরে উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরূপ আবহাওয়ার কারণে সৃষ্ট সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
.png)
জেলা প্রশাসন সব পর্যটক, স্থানীয় বাসিন্দা, নৌযান চালক এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে নৌপথ চালুর বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে।
শুক্রবার দুপুরে আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকা দিয়ে নেমে ১৩ জন পর্যটক তিন্দু বাজারে পৌঁছায়, বিকেলে তিন্দু ঘাট থেকে দুটি নৌকায় করে তারা রেমাক্রির উদ্দেশে যাত্রা করেন। একটি নৌকায় ছয়জন এবং অন্যটিতে সাতজন পর্যটক ছিলেন। তিন্দু বড় পাথর (রাজাপাথর) এলাকায় পৌঁছালে, সাঙ্গু নদীর তীব্র স্রোতে ছয়জন আরোহী থাকা একটি নৌকা ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও একজন পর্যটক নিখোঁজ হন, পরে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।