বর্ষার দিনগুলোতে পানিবন্দি থাকায় কোনো রকমে খেয়ে না খেয়ে দিন কাটান তারা। কারণ ওই গ্রামের অধিকাংশ পরিবার চুলায় রান্না করে। আবার অনেকের গ্যাস কেনার সামর্থ্যও নেই। স্থানীয়রা বিষয়টি চেয়ারম্যান মেম্বারদের কাছে মৌখিক ও লিখিতভাবে জানালেও তাদের জলাবদ্ধতা নিরসন হয়নি।
গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী সোমবার বিকেলে পাটগাতী মধ্যেপাড়া গ্রামটি পরিদর্শন করে পানিবন্দি পরিবারগুলোর খোঁজ খবর নেন । তখন এলাকাবাসীর প্রতিবছরের জলাবদ্ধতার দুর্ভোগ কমিয়ে স্থায়ী সমাধানের আশ্বাস দেন এমপি।
.png)
এ সময় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ ৩ আসনের এমপি এসএম জিলানী বলেন, পাটগাতী মধ্যপাড়া গ্রামটিতে অল্প বৃষ্টিতেই জলবদ্ধতার সৃষ্টি হয়। যেহেতু এটা আমার গ্রাম, তাই আজ পরিদর্শনে এসে দেখলাম আসলে এই জনদুর্ভোগ স্থায়ীভাবে সমাধানের প্রয়োজন। তাই উপজেলা- পৌরসভার প্রকৌশলীর সঙ্গে কথা বলে ড্রেন নির্মাণ, রাস্তা উঁচু ও প্রশস্ত করার ব্যবস্থা করা হবে। এটা করতে পারলে জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পাবে।