ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে এনসিপি-বিএনপির সমাবেশে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮, ২৯ জুলাই ২০২৬
হবিগঞ্জে এনসিপি-বিএনপির সমাবেশে ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পালটাপালটি কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

Advertisement

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশাসনের আদেশ অনুযায়ী, বুধবার একই সময়ে ও স্থানে এনসিপি বিক্ষোভ সমাবেশ এবং হবিগঞ্জ পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি ও জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করায় উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জ পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মাইকিং, শোভাযাত্রা এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!