ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ট্রাক-পিকআপের সংঘর্ষে চারজন নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:২১, ১ আগস্ট ২০২৬
বগুড়ায় ট্রাক-পিকআপের সংঘর্ষে চারজন নিহত
ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে মাছ ব্যবসায়ী লুৎফর রহমান (৫০)। নিহত অপর তিনজন পিকআপের চালক, হেলপার ও মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে মাছ নিয়ে কয়েকজন ব্যবসায়ী পিকআপে করে নওগাঁ গিয়েছিলেন। ফেরার পথে কাজীপাড়া এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

Advertisement

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন এবং মরদেহ উদ্ধার করেন। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি লুৎফর রহমানের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!