রোববার (২ আগস্ট) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক নয়ন গোলদার কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামের নীরোদ গোলদারের ছেলে। তিনি হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
.png)
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২৮ জুলাই কাশিয়ানী উপজেলার রাহুথড় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
অভিযোগ রয়েছে, ঘটনার পর অপমান ও মানসিক আঘাত সইতে না পেরে ওই স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান।
ওসি মাহফুজুর রহমান বলেন, আটক নয়ন গোলদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।