ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুর থেকে মাছ চুরি সন্দেহে মারধরে ছোট ভাইয়ের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৩, ৬ আগস্ট ২০২৬
পুকুর থেকে মাছ চুরি সন্দেহে মারধরে ছোট ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে ছোট ভাইয়ের পুকুর থেকে মাছ ধরার সন্দেহকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বড় ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এর আগে বুধবার (৫ আগস্ট) রাত ১১ টায় চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতারা দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রদশা দাস উপজেলার পশ্চিম সাইতারা দাসপাড়া এলাকার বাবুরাম দাসের ছেলে।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে বড় ভাইয়ের স্ত্রী সাবিত্রী দাসের বিরুদ্ধে ছোট ভাইয়ের পুকুর থেকে মাছ ধরা সন্দেহকে কেন্দ্র করে দুই পরিবারের নারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাতন১১টায় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে রদশা দাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, ঘটনার পর বড় ভাইয়ের স্ত্রী সাবিত্রী দাসকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!